ভোলে বাবাকে খুশি করতে বানিয়ে ফেলুন আলুর হালুয়ার



 ভোলে বাবাকে খুশি করতে নিবেদন করতে পারেন আলুর হালুয়া। এটি বানাতে খুব বেশি উপাদান লাগে না, আবার তৈরি করাও খুব সহজ।  চলুন জেনে নেওয়া যাক আলুর হালুয়ার রেসিপি।


  উপকরণ:

 সেদ্ধ আলু ৪টি 

 দেশি ঘি

 চিনি ১ কাপ

 দুধ ১কাপ

 এলাচ গুঁড়ো 

 বাদাম সূক্ষ্মভাবে কাটা

 পেস্তা সূক্ষ্মভাবে কাটা

 কাজু সূক্ষ্মভাবে কাটা

 জাফরান

খোয়া ক্ষীর 

পদ্ধতি :

 প্রথমে আলু ধুয়ে সিদ্ধ করে নিন।  এবার ম্যাশ করে নিন।  এবার প্যানে ঘি গরম করে তাতে ম্যাশ করা আলু দিয়ে ভালো করে ভেজে নিন।


  ভালো করে ভাজা হয়ে গেলে তাতে চিনি বা  চাইলে গুড় মেশান।  ভালো করে ভাজার পর এতে দুধ, খোয়া,  এলাচ গুঁড়ো, জাফরান দিয়ে ভালো করে নাড়ুন।


 দুধ শুকিয়ে গেলে সবশেষে সব ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে ফেলুন।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Alur-halua-.html

Post a Comment

0 Comments