স্পেশাল অতিথিদের জন্য স্পেশাল ডিশ আফগানি পনির



 বাড়ীতে অতিথিরা হঠাৎ চলে এলে বানিয়ে ফেলতে পারেন আফগানী পনির। শিশুদেরও ভালো লাগবে এই পদ। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি।


উপকরণ :

     পনির - ১ কাপ

     মাখন - ১ চা চামচ

     ক্রিম- আধ কাপ

     দুধ - ২চা চামচ

     কাজু - ৫-৬ টি

     লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ

     লবণ - ১ চা চামচ

     গরম মসলা - ১ চা চামচ

     পোস্ত বীজ - ১ চা চামচ

     তেল - ১ চা চামচ

     তরমুজের বীজ - ১ চা চামচ


পদ্ধতি :

 প্রথমে একটি বাটিতে এতে পনিরের বড় টুকরো নিয়ে এতে তরমুজের বীজ, পোস্ত দানা, কাজুবাদামের পেস্ট, ক্রিম, দুধ, মাখন, গরম মসলা, লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে মেশিয়ে মেরিনেট কেটে ১ ঘন্টা রেখে দিন।

 এর পরে, প্যানে তেল দিয় পনির গুলো ভেজে স্টার্টারে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_9178.html

Post a Comment

0 Comments