চায়ের সাথে খেতে পারেন অরহর ডালের পকোড়া



বৃষ্টি ভেজা সন্ধ্যে বেলায় গরম চা আর পকোড়া খেতে খুবই ভালো লাগে। আজ আমরা দেখে নেব অরহর ডালের পকোড়া বানানোর রেসিপি।


উপকরণ :

  অরহর ডাল- ২ কাপ

পেঁয়াজ - ২টি

 তেল - ভাজার জন্য

 লবণ - স্বাদ অনুযায়ী

 লাল লঙ্কা গুঁড়ো - ২ চা চামচ

 জিরে গুঁড়ো - ১ চা চামচ

 আদা-রসুন পেস্ট- ১ চা চামচ

 কাঁচা লঙ্কা - ২ থেকে ৩টি

 কসুরি মেথি - ১ চা চামচ

 ধনে কুচি - ২ চা চামচ


 পদ্ধতি:

 প্রথমে অরহরডাল সারারাত ভিজিয়ে সকালে মোটা করে পিষে নিন।  এই বাটাতে আদা-রসুন বাটা,কাঁচা লঙ্কা কুচি, কসুরি মেথি, ধনে কুচি,  জিরে গুঁড়ো,লাল লঙ্কা গুঁড়ো,লবণ,পেঁয়াজ কুচি দিয়ে মেশান।

 

 এর পরে, একটি প্যানে তেল দিয়ে গরম পকোড়াগুলি ভাজুন। এরপর চায়ের সাথে পরিবেশন করুন। 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/You-can-eat-arahar- dal pokora -with-tea.html

Post a Comment

0 Comments