বর্ষা কালের মুখরোচক পদ পনির পকোড়া



ঝম ঝম বৃষ্টি সাথে চা আর পকোড়া খাওয়ার  ইচ্ছা থাকলে ঘরেই তৈরি করে নিন পনির পকোড়া।  আসুন জেনে নিই পকোড়া তৈরির পদ্ধতি।


 উপাদান:

     পনির কাটা - ১কাপ

     বেসন- ১ কাপ

     হিং- ১ চিমটি

     লাল লঙ্কা গুঁড়ো - আধ চা চামচ

     গরম মসলা -  চিমটি

     জোয়ান- আধ চা চামচ

     লবন

     তেল - ভাজার জন্য


 পদ্ধতি :

 প্রথমে একটি বাটিতে বেসন,হলুদ, হিং, গরম মসলা, জোয়ান, লবণ এবং লাল লঙ্কা গুঁড়ো ও জল দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিন।


 এরপর প্যানে তেল ভালো করে গরম করে ব্যাটারে পনিরের টুকরোগুলো মুড়িয়ে নিয়ে তেলে ভেজে নিন।


  পকোড়াগুলো গাঢ় বাদামী রঙ নামিয়ে নিলেই রেডি পনির পকোড়া।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_234.html

Post a Comment

0 Comments