মজাদার কিছু খেতে হলে বানিয়ে ফেলুন চিজ গার্লিক ব্রেড। বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক রেসিপি।
উপকরণ:
তেল
রসুন
লবণ
মাখন
চিলি ফ্লেক্স
পনির কিউব
ধনে
রুটি
মোজারেলা পনির
পদ্ধতি :
প্রথমে রসুনের খোসা ছাড়িয়ে নিতে হবে। প্যানে তেল গরম করে খোসা ছাড়ানো রসুন ও লবণ বাদামী না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
এবার রসুন ঠাণ্ডা করে মিক্সারে পিষে নিয়ে এতে মাখন, চিলি ফ্লেক্স, মোজারেলা পনির, পনির কিউব এবং ধনে মিশিয়ে আরও একবার মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
এবার এই তৈরি পেস্টটি পাউরুটির স্লাইসে ছড়িয়ে ওপরে মোজারেলা চিজ দিয়ে মাইক্রোওয়েভে গ্রিল করে নিতে হবে।
মাইক্রোওয়েভ না থাকলে তাওয়া গরম করে মাখন দিয়ে ভেজে নিলেও তৈরী হয়ে যাবে চিজি গার্লিক ব্রেড।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Fun Cheesy Garlic-Bread.html

0 Comments