বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ছাত্রী



বাঁকুড়া মিশ্রপাড়া শিক্ষাকেন্দ্রে সোমবার দুপুরে স্কুলের ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম ক্লাস ফোরের আরফিন পারভিন নামের নয় বছরের এক ছাত্রী। তাই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে।


মাটিতে পড়ে ছটফট করতে থাকে সে। খবর পেয়ে স্কুলের শিক্ষকরা ছুটে আসেন।তাকে জেলা হাসপাতালে ভর্তি করে সিটি স্ক্যান করা হয়েছে আরফিনের,তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।


ছাত্রীর বাবা বাসচালক মহম্মদ আয়ুব জানান, আফরিন তাঁর মেজো মেয়ে। এই ঘটনা কি করে ঘটল তিনি সে ব্যাপারে জানেন না।


স্কুল শিক্ষা দপ্তরের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানান, কোনও কারনে ওয়াটার পিউরিফায়ারের বডিতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটে।  এখন শিশুটি সুস্থ আছে। কোথায় ফল্ট ছিল তা জানার জন্য স্কুল দপ্তর থেকে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। ওই ছাত্রী কি কারণে ওয়াটার পিউরিফায়ার থেকে বিদ্যুত্‍স্পৃষ্ট হল তা স্কুলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/The- student was injured- due -to-electric- shock.html

Post a Comment

0 Comments