শিশু পুত্রকে খুনের অভিযোগে সোমবার অতিরিক্ত জেলা দায়রা আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মা সূতিকা মণ্ডল ও বাবা সুজিত মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দেয়।
সরকারী আইনজীবি অরুণ কুমার চ্যাটার্জী বলেন, সুজিত মণ্ডল তার স্ত্রী সূতিকা মণ্ডলের সাথে প্রায়শই ঝামেলা করতেন শিশুটি তার নিজের নয় বলে। পরে ২০২০ সালের ৪ মে সকালে ঐ শিশুর মৃতদেহ উদ্ধার হয়।
অভিযুক্ত সুজিত মণ্ডলের ভাইপো বিশ্বজিৎ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নামে এবং তাদের গ্রেফতার করে।
এদিন বিচারক সুজিত মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ'মাসের জেল এবং সূতিকা মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু' মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/Couple arrested for child-murder.html

0 Comments