উইকেন্ডে বানিয়ে ফেলুন চিকেন মাশরুম মসলা



  চিকেন প্রেমীরা চিকেনের নতুন খাবার খেতে পছন্দ করে।  ছুটির দিনে বানাতে পারেন চিকেন মাশরুম মসলা।  চিকেনের এই সুস্বাদু পদ লাগবে ভালো চলুন জেনে নেওয়া যাক রেসিপি। 


উপকরণ :

     মুরগির মাংস - ৫০০ গ্রাম

     মাশরুম - ২৫০ গ্রাম

     তেজপাতা - ২টি 

     এলাচ-২টি

     গোলমরিচ-৫টি

     দারুচিনি - ১টি কাঠি

     ধনে - ১ চা চামচ

     জিরে গুঁড়ো - ১ চা চামচ

     আদা-রসুন পেস্ট- ১ চা চামচ

     হলুদ- আধ চা চামচ

     লাল লঙ্কা গুঁড়ো - ১চা চামচ

     গরম মসলা - ১ চা চামচ

     পেঁয়াজ - ২টি (কাটা)

     টমেটো পিউরি- ২ চামচ 

     কাঁচা লঙ্কা - ২টি (কাটা)

     লবন

     তেল - ৪ চা চামচ


 পদ্ধতি :

  প্রথমে প্যানে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে মুরগির মাংস একে দিয়ে ভেজে নিতে হবে। এর পর এতে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কষে নিতে হবে।


 হয়ে গেলে টমেটো পিউরি ও লবন দিয়ে নেড়ে   জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কষে নিয়ে তেল ছাড়তে নিলে মাশরুম দিয়ে ভেজে নিতে হবে। এবার ভাজা হলে জল দিয়ে ঢেকে ২০ মিনিট ঢেকে নিয়ে ফুটতে দিলেই রেডি চিকেন মাশরুম মসলা। নামানোর আগে দারুচিনি গুঁড়ো  দিতে হবে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_4121.html

Post a Comment

0 Comments