মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু ওজন বাড়ার ভয়ে খেতে পারচ্ছেন না, তাহলে উপায় হল, গুড়ের জিনিস খাওয়া। যেমন গুড় ও খেজুর রসমালাই। দেরী না করে দেখে নেব রেসিপি।
উপকরণ:
দুধ - ৩লিটার
লেবুর রস -৩চামচ
গুড় - ৪ কাপ ভাঙ্গা
শুকনো ফল - ২ চামচ
এলাচ গুঁড়ো - ১চা চামচ
খেজুর - ২ টেবিল চামচ গ্রেট করা
জাফরান - ৪-৬থ্রেড
প্রয়োজন মত জল
পদ্ধতি :
প্রথমে প্যানে দুধ গরম করে নিতে হবে।
দুধ ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার দুধে লেবুর রস মিশিয়ে নিন, এতে দুধ কেটে ছানা হয়ে যাবে। সেই ছানা কাপড় দিয়ে ছেঁকে নিন।
ভালো করে সব জল ঝরে গেলে ১০ মিনিটে জন্য ম্যাশ করে নিতে হবে। এবার ছানা বল আকারে গড়ে হাতের তালু দিয়ে হালকাভাবে চেপে দিন।
চিনির শিরা বানাতে একটি প্যানে গুড় ও ২ কাপ জল দিয়ে শিরা বানিয়ে নিন। শিরা হয়ে গেলে তাতে ছানার বল গুলো রসে দিয়ে দিন।
এবার বাকি ১লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিন। এবার বাকি গুড় ও খেজুর মিশিয়ে নিন। কিছুক্ষণ ফুটিয়ে তাতে জাফরান ও এলাচ দিয়ে এবার শিরা থেকে বল বের করে দুধে দিন।
সুস্বাদু রসমালাই তৈরি, শুকনো ফল দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/07/blog-post_758.html

0 Comments