সকাল যেহেতু নতুন দিনের সূচনা করা তাই স্বাস্থ্যকর হওয়া উচিৎ জলখাবার। ব্যস্ত সকালে কয়েকটি স্মুদি রেসিপি বানিয়ে ফেলতে পারেন। এই স্মুদিগুলি সম্পূর্ণ পুষ্টি দেবে এবং ওজন কমাতেও সাহায্য করবে।
কলা ওটমিল স্মুদি:
কলা প্রতিটি ঋতুতে পাওয়া যায়, তাই যে কোনও সময় এই স্মুদি তৈরি করা সহজ। এক কাপ ওটস গরম জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। জলে ছেকে তাতে ২টি বড় কলা ও ওটস, ৪-৬টি খেজুর, শুকনো ফল, ১ চা চামচ মধু এবং ১ কাপ ঠাণ্ডা দুধ মিশিয়ে নিলেই কলা ওটমিল স্মুদি প্রস্তুত।
আপেল ব্যানানা স্মুদি:
ব্রেকফাস্টে আপেল এবং ব্যানানা স্মুদি বানাতে একটি আপেল, ১টি কলা, ১ কাপ দুধ এবং কিছু খেজুর ও ড্রাইফ্রুটস একটি মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিলেই আপেল কলা স্মুদি তৈরি।
নটি ডিলাইট স্মুদি :
চিয়া বীজ, শণের বীজ এবং তরমুজের মধ্যে একটি বেছে নিতে হবে। চিয়া বীজ ৫ মিনিট জলে ভিজিয়ে তাতে ১কাপ দুধ, ১টি কলা ব্লেন্ড করে মিষ্টির জন্য খেজুর দিন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর নটি ডিলাইট স্মুদি প্রস্তুত।
গোল্ডেন গ্লো স্মুদি:
১ কাপ পেঁপে কুচি, ১ কাপ গাজর কুচি, ১ কাপ কমলার পাল্প, গ্রেট করা হলুদ বা এক চিমটি হলুদের সাথে ১ টুকরো আদা মিক্সারে ব্লেন্ড করে নিলেই স্মুদি প্রস্তুত।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_137.html

0 Comments