ভিন্ন স্বাদের চিঁড়ের মোয়া



গণেশ চতুর্থীর দিন উৎসর্গ করতে পারেন চিঁড়ের মোয়া। খুবই সুস্বাদু এই মোয়া। ছিঁড়ে হল দক্ষিণ ভারতের খাবার। দেখে নেওয়া যাক এর রেসিপি -


উপকরণ :

     চিঁড়ে- ২ কাপ

     কাজু বাদাম এবং পেস্তা - ১ কাপ 

     নারকেল কোড়ানো - ১ কাপ 

     এলাচ গুঁড়ো - আধ চা চামচ

     গুড়- আধ কাপ

     ঘি- আধ কাপ

     দুধ- আধ কাপ


 পদ্ধতি :

 চিঁড়ে ভেজে নিয়ে তুলে রেখে, এবার কোড়ানো নারকেল ২-৩ মিনিটের জন্য নেড়ে নিতে হবে।

 

এর পরে একটি মিক্সারে চিঁড়ে, নারকেল, এলাচ গুঁড়ো এবং গুড় পিষে পেস্ট বানিয়ে নিন। প্যানে এবার এই পেস্ট দিয়ে নেড়ে পাত্রে এতে হালকা গরম দুধ মিশিয়ে নেড়ে নিতে হবে।


 পেস্টটি ভালো করে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিয়ে শুকনো ফল মিশিয়ে নিতে হবে।এখন হাতে ঘি লাগিয়ে নাড়ুর আকারে গড়ে নিলেই রেডি চিঁড়ের মোয়া।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_728.html

Post a Comment

0 Comments