মুখরোচক আলুর পরোটা



সকাল হোক বা রাত যে কোনও সময় বানাতে পারেন আলুর পরোটা। এটি ভিন্ন স্বাদের হবে, কারণ এর পুর হবে ভিন্ন ধরণের। চলুন জেনে নেই রেসিপি -


 স্টাফিং :

 প্রথমে স্টাফিং তৈরি করতে প্রথমে আলু সেদ্ধ করে নিতে হবে। এবার বাটিতে রসুনের কোয়া ছাড়িয়ে রাখুন।


কাঁচা লংকা ও আদা ধুয়ে নিয়ে এবার একটি মিক্সার জারে রসুন, কাঁচা লংকা ও আদা একসঙ্গে বেটে নিন।


  এবার এই মিশ্রণে লবণ, লাল লংকা গুঁড়ো, মৌরি, গরম মসলা, টক, গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন।


 আলু পরোটা বানাবেন যেভাবে :

 এবার সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে ম্যাশ করে ওই পেস্ট দিয়ে মেখে নিন।  এবার আটা মেখে নিয়ে পুর ভরে পরোটা আকারে বেলে নিয়ে, প্যানে শুকনো খোলায় প্রথমে ভেজে নিয়ে তুলে নিন।

এবার প্যানে তেল দিয়ে দুপীঠ ভালো করে ভেজে নিলেই রেডি  আলু পরোটা।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_769.html

Post a Comment

0 Comments