ছেলের হাতে বাবা খুন



 নদীয়া জেলায় সোমবার ভোররাতে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলে বাপনের বিরুদ্ধে।  স্বামীকে বাঁচাতে গিয়ে হাত কেটে যায় সৎ মা সীমা হালদারের।   ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ১৮ বছর বয়সী বাপনকে।


 ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় নবদ্বীপ থানায়।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইন্দ্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।  এরপর তাকে নবদ্বীপ সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


 প্রাপ্ত তথ্যমতে, মৃত ইন্দ্র দেবনাথ (৩৮) পেশায় দিনমজুর,  নবদ্বীপের চন্দ্র কলোনিতে তার বাড়ি।    জানা গেছে, সোমবার সকালে হঠাৎ বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে।  শরীরে একাধিক আঘাত করে বাবাকে হত্যা করে।   

নিহতের দাদা বাবু দেবনাথ বলেন, পুরো ঘটনাটি মা-ছেলের ষড়যন্ত্র।  এর বিচার চান তিনি।


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করেন ইন্দ্র। ইন্দ্রর সাথে তার প্রথম স্ত্রীর ছেলে বাপনও থাকতেন।  সীমা দাবি করেন, রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তাঁরা ঘুমাতে যান। 


সীমা দাবি করেন, বাপন মানসিক সমস্যা গ্রস্ত।রবিবার মধ্যরাতে ছেলে মদ খেয়ে ঘরে ঢুকে তাঁর স্বামীর গলায় হামলা চালায়। এরপর তাঁর ওপরেও হামলা করে বাপন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/08/blog-post_878.html

Post a Comment

0 Comments