মাঞ্চুরিয়ান পকোড়া বানান এভাবে



বিকেলে চায়ের সাথে বা ক্ষিদে পেলে খেতে পারেন মাঞ্চুরিয়ান পকোড়া। এটি খুবই সুস্বাদু।  চলুন জেনে নেই মাঞ্চুরিয়ান পকোড়া তৈরির রেসিপি-


 প্রয়োজনীয় উপাদান:


     গাজর কুচি - ১/২ কাপ

    কাটা বাঁধাকপি  - ১কাপ

     ক্যাপসিকাম - ১/৪ কাপ

     পেঁয়াজ স্লাইস - ১/২ কাপ

     পেঁয়াজকলি - ১/৪ কাপ

     রসুন পেস্ট - ১ চা চামচ

     কাঁচা লঙ্কা কুচি - ১ চা চামচ

     কর্ন ফ্লাওয়ার - ৪ চা চামচ

     ময়দা- ১/২ কাপ

     চালের গুঁড়ো - ৩ চামচ

     সয়া সস - ১ চা চামচ

     চিলি সস- ১ চা চামচ

     বিটরুট - ১/৪ কাপ

     টমেটো কেচাপ - ১ চা চামচ

     বেকিং সোডা - ১ চিমটি

     ভিনেগার - ১ চা চামচ

     তেল - ভাজার জন্য

     লবণ - স্বাদ অনুযায়ী


 পদ্ধতি :

 প্রথমে সব সবজি ভালো করে কেটে পেস্ট বানিয়ে নিন। এবার কর্ন ফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো দিয়ে সবজি দিয়ে মেশান। এবার এতে সয়া সস, চিলি সস, টমেটো সস, রসুনের পেস্ট, ভিনেগার, বেকিং সোডা এবং স্বাদমতো লবণ ও জল দিয়ে মেখে  বল বানিয়ে নিন।


  এবার মৃদু আঁচে প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে বল গুলো তাতে দিয়ে ডিপ ফ্রাই করে নিন।

  প্লেটে তুলে, কেচাপ দিয়ে পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_9280.html

Post a Comment

0 Comments