তিস্তায় জারী হলুদ সঙ্কেত, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের



প্রবল বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে।  তিস্তায় জারি হয়েছে হলুদ সঙ্কেত। আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে সোমবারও উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।জানা গেছে সোমবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সাথে সিকিম, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও সিকিমে।


একটানা প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। হোটেলে আটকে পড়ছেন বহু পর্যটক।  ইতিমধ্যেই ধসের কবলে পড়েছে পর্যটকদের একটি গাড়ি। সতর্ক করেছে সিকিম প্রশাসন। 




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_593.html

Post a Comment

0 Comments