এবার দীপাবলি পালিত হবে ২৪ অক্টোবর। এই দিনে বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করার পাশাপাশি চুরমা বানানোর প্রথা রয়েছে। রুটি চুরমাও বানাতে পারেন। দেখে নেওয়া যাক পদ্ধতি -
কেন তৈরি করা হয় এটি :
এই দিনে হনুমানকে চুরমা নিবেদন করা হয়। কারণ হনুমান প্রথমে ভরতকে জানান অযোধ্যায় শ্রী রাম আসছেন। তাই এই দিনে ভগবান হনুমানেরও বিশেষ পূজো করা হয়। এই দিনে তার পূজো করলে সমস্ত দুঃখ দূর হয়।
উপকরণ:
৫টি রুটি
৫ থেকে ৬ চামচ খাঁটি দেশি ঘি
চিনি বা গুড় স্বাদ অনুযায়ী
৩থেকে ৪ চা চামচ পোস্ত বীজ
পদ্ধতি :
রুটি ম্যাশ করে মোটা করে মেখে নিন। এবার একটি প্যানে ঘি দিয়ে রুটি গুঁড়ো এবং পোস্ত দানা, গুড় বা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এর পর গ্যাস বন্ধ করে চুরমা হাত দিয়ে মেখে গোল গোল করে গড়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_429.html

0 Comments