মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মেম তৈরির অভিযোগে সাগর দাস নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে ৩০ বছর বয়সী তুহিন মণ্ডল নামে এক ইউটিউবারকে নদিয়া জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সাগর দাস নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এই অভিযোগ ১৯তারিখ দায়ের করা হয়।
মঙ্গলবার কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা এবং তারাতলা পুলিশ নদীয়ার রানাঘাট থানার অন্তর্গত তাহেরপুরের পারুয়ায় অভিযান চালায়। সে সময় অভিযানকালে তুহিনকে গ্রেফতার করে তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে তারাতলা থানার পুলিশ।
অভিযোগে বলা আছে , "এই চ্যানেলগুলি আর্থিক লাভের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তৃতা আপত্তিকর এবং অবমাননাকরভাবে পরিবেশন করেছে। সাগর দাসের অভিযোগে এমন আশঙ্কাও করা হয়েছে যে এই ধরনের মেম রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ছড়াতে পারে।"
কয়েকদিন আগে জুন মাসে একই অভিযোগে রোদ্দুর রায়কেও গ্রেফতার করা হয়। তিনিও সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_6.html
.jpg)
0 Comments