এবার গরু পাচার মামলায় জড়িত থাকা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হুসেনের স্ত্রী ও মাকে সম্পদের উৎস জানতে দিল্লীতে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তবে কবে ডাকা হয়েছে তা এখনো জানা যায়নি। সেজন্য তারা দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন তাঁরা। সূত্রের খবর, তদন্তকারীরা সেহগালের স্ত্রী ও মায়ের নামে সম্পত্তি পেয়েছেন।
ইডি সূত্রে খবর, স্ত্রী ও মায়ের নামে প্রচুর সম্পত্তি রয়েছে । সেহগালের গ্রেপ্তারের পর তারা সম্পত্তি বিক্রি করতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ইডি সূত্রের খবর, অনুব্রত, দেহরক্ষী ছাড়াও গরু পাচারের লভ্যাংশ পৌঁছেছে আরও অনেকের কাছে। অনুব্রতর দেহরক্ষী প্রথমে গরু পাচার মামলায় গ্রেপ্তার হন পরে এই মামলায় অনুব্রত মণ্ডলকেও গ্রেফতার করা হয়। দুজনেই এখন আসানসোল সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।
গরু পাচার মামলার তদন্তকারীরা দাবি করেছেন যে তৃণমূল নেতা অনুব্রতের নামে বেশ কিছু সম্পত্তি পাওয়া গেছে।
তৃণমূল নেত্রীর প্রয়াত স্ত্রী চিত্রা মণ্ডল ও কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি রয়েছে বলেও দাবি করেছে তদন্তকারী সংস্থা।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/09/blog-post_6619.html

0 Comments