মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার গোপালনগর ২ নং গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার এক গোডাউন থেকে ২ হাজার কিলো শব্দবাজি করল গোপালনগর থানার পুলিশ। গ্রেফতার হওয়া তারক ঘোষ নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা। পাইকার ব্যবসায়ী তারক ঘোষ এই ব্যবসা দীর্ঘদিন ধরে করে চলেছেন।
যদিও গোডাউন মালিক তারক ঘোষ নিজে স্বীকারোক্তি করেছেন যে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে গাঙনাপুর থেকে তিন লক্ষ টাকার বাজির মধ্যে , দেড় লক্ষ টাকার শব্দবাজি পুরোটাই তিনি কেনেন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_881.html

0 Comments