শিক্ষক নিয়োগ মামলায় বড়ো তথ্য এলো সামনে। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলার আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। এই চার্জশিটে মাস্টারমাইন্ড হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। চাকরিতে কারচুপি, কীভাবে নম্বর বদলাতে হবে, কে কার কাছ থেকে টাকা নেবে, কীভাবে টাকা তুলতে হবে, এ সব কিছু নির্ধারণ করতেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই। শুধু তাই নয়, ইডি আরও উল্লেখ করেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আধিকারিকরা একটি পদের জন্য দর কষাকষি করতেন।
এই চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় ব্যানার্জি, অশোক সাহা, শান্তিপ্রসাদ সিনহাসহ ১৬ জনের নাম রয়েছে।
ইডি-র দায়ের করা এই চার্জশিটে বলা হয়েছে যে এই সরাসরি কারচুপির সঙ্গে জড়িত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার প্রমাণ রয়েছে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পদ এবং নিয়োগ দুর্নীতির অর্থের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে সিবিআই।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_827.html

0 Comments