তিলের নাড়ু বানাবেন যেভাবে



বাড়ীতে ঝটপট বানিয়ে ফেলুন তিলের নাড়ু।  চলুন জেনে নেওয়া যাক তিলের নাড়ু বানানোর রেসিপি -


 উপকরণ:

 একটি কাপ - তিল 

 এক কাপ - গুড়

 এক কাপ - জল

 ২ চা চামচ – ঘি

২চা চামচ - কিশমিশ

২ চা চামচ - কাজুবাদাম


পদ্ধতি :

 প্রথমে প্যানে তিল ভেজে তুলে নিন। এরপর প্যানে জল দিয়ে গুড় গলিয়ে নিন তারপর ওই ভাজা তিল দিয়ে এতে কিশমিশ ও কাজুবাদাম মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। এবার ওই মিশ্রণ থেকে ছোট ছোট নাড়ু গড়ে নিন।


 উপকারিতা:

 ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, ভিটামিন সি এবং আয়রন,ভিটামিন বি৬, ফসফরাস এবং জিঙ্ক রয়েছে এই নাড়ুতে। 


এটি খেলে হাড় মজবুত হয়।  জয়েন্টের ব্যথা সাড়ে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_166.html

Post a Comment

0 Comments