নবরাত্রিতে অনেক বাড়ীতেই পেঁয়াজ রসুন খাওয়া বারণ থাকে। নিরামিষের মধ্যে কীভাবে রসুন ও পেঁয়াজ ছাড়া আলু-টমেটো সবজি বানানো যাবে দেখে নেওয়া যাক -
উপকরণ:
আলু - ৪-৫টি (সেদ্ধ করা)
টমেটো - ৩-৪টি
কাঁচা লঙ্কা - ৩-৪টি
আদা- ১/২ চা চামচ (কাটা)
শুকনো লাল লঙ্কা - ২-৩টি
লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
হলুদ -১/৪ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
হিং- ১ চিমটি
তেল - ১ চা চামচ
লবণ - স্বাদ অনুযায়ী
পদ্ধতি :
প্রথমে আলু সেদ্ধ করে কেটে নিন। এবার টমেটোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে এর বীজ তুলে ধুয়ে ফেলুন।
এখন মিক্সারে কাটা টমেটো, কাঁচা লংকা ও আদা দিয়ে ভালো করে এর পেস্ট বানিয়ে নিন।
এবার প্যানে তেল দিয়ে গরম করে তাতে শুকনো লাল লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে
ওতে হলুদ, ধনে গুঁড়ো এবং হলুদ আর ওই পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজুন। এখন লবণ দিয়ে মশলাতে তেল উঠে এলে কাটা আলু দিয়ে ভালো করে মেশান।
জল দিয়ে কিছু ক্ষণ ফুটতে দিন। আলু-টমেটো সবজি তৈরি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_331.html

0 Comments