পূজো হোক বা অন্য দিন খিচুড়ি খাওয়া যায়। এবার একটু অন্য স্বাদের খিচুড়ি খেতে চাইলে বানাতে পারেন হাড়িয়াল মাটকি খিচুড়ি। চলুন জেনে নেই রেসিপি -
উপাদান:
মাটকি স্প্রাউটস- ১ কাপ
চাল- ১ কাপ
পালং শাক- ১ কাপ
পেঁয়াজ- ১টি
পুদিনা পাতা - ১/২ কাপ
গোল মরিচ - ১ চা চামচ
পালং শাক - ১/২ কাপ
জিরে - ১ চা চামচ
গরম মসলা - ১ চা চামচ
দেশি ঘি - ৪ চা চামচ
হিং- ১ চিমটি
রসুন - ৮ কোয়া
লবণ - স্বাদ অনুযায়ী
পদ্ধতি :
প্রথমে মাটকি স্প্রাউটস ভালো করে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রেখে দিন। সকালে ছেকে নিয়ে চাল ভালো করে ধুয়ে ২০-৩০ মিনিট চাল ভিজিয়ে রাখুন।
এবার কম আঁচে কড়াই রেখে এতে ঘি গরম করে হিং ও জিরে ফোড়ন দিন। এখন কাটা পেঁয়াজ এবং রসুন দিয়ে নেড়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে মাটকি স্প্রাউটস ও চাল মেশান।
এবার এতে ৫ কাপ জল দিয়ে নেড়ে সব মশলা দিয়ে ২-৩ মিনিট হতে দিন। তারপর এতে পালং শাক, কাঁচা লঙ্কা , কাটা পালং শাক এবং পুদিনা পাতা দিয়ে মেশান।
এবার একটি ছোট প্যান নিন এবং এতে ঘি দিয়ে কাটা রসুন ফোড়ন দিয়ে, ওই তেল সহ রসুন খিচুড়িতে ঢেলে দিন। মাটকি স্প্রাউটস খিচুড়ি তৈরি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_4442.html

0 Comments