দীপাবলিতে, মিষ্টি খেতে ভালো না লাগলে বানাতে পারেন সুস্বাদু এবং খাস্তা মুগ ডাল পাপড়ি বা মাথরি। জেনে নেওয়া যাক রেসিপি -
রেসিপি:
একটি প্যানে ১ কাপ জল দিয়ে ফুটিয়ে এতে ২ টেবিল চামচ মুগ ডাল দিন। এবার এতে ১ চা চামচ কুচানো লাল লঙ্কা, আধ চা চামচ জিরে, আধ চা চামচ হলুদ, আধ চা চামচ পাভ ভাজি মসলা, আধ ইঞ্চি আদার টুকরো, স্বাদমতো লবণ এবং আধ বাটি ধনেপাতা কুচি দিয়ে দিন।
মাথরি ক্রিস্পি করতে এতে ৩ টেবিল চামচ মাখন দিয়ে সমস্ত জিনিসগুলি ভালভাবে মেশান।
এবার এটি প্রায় ২ মিনিট হতে দিন। হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে তাতে ২ কাপ চালের গুঁড়ো মেশান।
মেশানো হলে গ্যাস বন্ধ করে ২ মিনিটের জন্য ঢেকে একটু ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে মেখে নিয়ে বল আকারে গড়ে গোল গোল রুটির মতো বেলে নিন। এভাবে সমস্ত পাপড়ি তৈরি করুন।
এবার প্যানে ঘি বা তেল দিয়ে গরম করে ভেজে ফেলুন হালকা সোনালি হলে ক্রিস্পি মুগ ডাল পাপড়ি রেডি।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_949.html

0 Comments