আলিপুর আবহাওয়া দফতরের মতে ঘূর্ণিঝড় সিতরংএর প্রভাবে কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। তবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন বাংলাদেশের দিকে। আবহাওয়া অধিদপ্তরে বলা হয়েছে সাগর দ্বীপ থেকে প্রায় ১,৪৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এই নিম্নচাপটি তৈরি হয়েছে। রাজ্যের নানা জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় আবহাওয়া দফতরের আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায়ের মতে, ২৪ ও ২৫শে অক্টোবর উত্তর-২৪ পরগনা এবং দক্ষিণ-২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ওড়িশার বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে জেলেদের ওড়িশা উপকূল এবং পশ্চিম-মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
সোমবার ২৪শে অক্টোবর দুই ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হবে ৬৫ কিমি/ঘন্টা। উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি হতে পারে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/10/blog-post_150.html

0 Comments