বুধবার ব্যক্তিগত সফরে চেন্নাই এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সুবাদে বাংলার রাজ্যপাল লা গণেশনের ভাইয়ের জন্মদিনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সাথে বৃহস্পতিবার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশের সাথে সাথে ঢাক বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।
এরপর মুখ্যমন্ত্রী নিজেও ঢাকের কাঠি নিয়ে ঢাক বাজান। শুধু তাই নয়, ঢাকের সুরে পা-মাথা নাড়িয়ে তাল দিতেও দেখা যায় তাঁকে।
চেন্নাই গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের সাথে আগে তাঁর বাসভবনে দেখা করেন এবং দুজনের মধ্যে বৈঠকও হয়। ডিএমকে সূত্রের খবর, বৈঠকে তাঁদের মধ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/11/west-bengalwest-bengal-cm-mamata-banerjee-plays-a-drum-at-governor-la-ganesan-family-function-in-chennai.html

0 Comments