দক্ষিণের এই বিখ্যাত মিষ্টি বানিয়ে নিন



এবার কার্তিক পূর্ণিমা পড়ছে ৮ই নভেম্বর। এ দিনে গুরু নানক জন্ম জয়ন্তী পালিত হয়। এই বিশেষ দিনে ভোগ হিসেবে বানাতে পারেন মহীশূর পাক। 

চলুন জেনে নেওয়া যাক রেসিপি-


 উপকরণ:

 চিনি - ২কাপ

 বেকিং সোডা - এক চিমটি

 বেসন- এক কাপ

 ঘি- ২ কাপ

 জল - আধ কাপ


পদ্ধতি :

  প্রথমে একটি প্যানে এক কাপ ঘি দিয়ে মাঝারি আঁচে গরম করে নিতে হবে।  গরম করার পর এতে বেসন দিয়ে কয়েক মিনিট ভেজে নিতে হবে।  


এবার একটি আলাদা প্যানে জল দিয়ে চিনি দিয়ে এর সিরা বানিয়ে এতে ভাজা বেসন দিয়ে ঘন হওয়া পর্যন্ত নেড়ে, এবার বাকি গলানো ঘি দিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ এই ঘি বেসন থেকে আলাদা না হয়ে যায়। এর পর এতে এক চিমটি সোডা দিয়ে নামিয়ে নিতে হবে। 


 এবার একটি প্লেটে ঘি লাগিয়ে ওই মিশ্রণটি  ভালো করে ছড়িয়ে ঠান্ডা হতে দিতে হবে।  খুব শক্ত হয়ে যাওয়ার আগে এটিকে পছন্দের আকারে কেটে নিন। 


  এটি দক্ষিণ ভারতে তৈরি একটি বিখ্যাত মিষ্টি।  এই মিষ্টি প্রথম তৈরি হয়েছিল মহীশূর প্রাসাদে।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/11/blog-post_165.html

Post a Comment

0 Comments