উত্তর ২৪ পরগণার রাজারহাটে বৌমার হাতে খুন শাশুড়ি। জানা গেছে শাশুড়িকে প্রথমে লাঠি দিয়ে পিটিয়ে মারায় ৬২ বছরের শাশুড়ি আয়তুন্নেসা বিবি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনা উত্তর ২৪ পরগণার রাজারহাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আয়তুন্নেসা বিবির ছেলে হাসাম আলী নিজের স্ত্রী তনুজা বিবির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এ খবর লেখা পর্যন্ত পুলিশ বৌমাকে গ্রেফতার বা আটক করা হয়নি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে আয়তুন্নিসা বিবি ও তনুজা বিবির মধ্যে ঝগড়া হত। শনিবার সকালে আবারও দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বৌমা তনুজা বিবি শাশুড়িকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁকে লাঠি দিয়ে মারেন তনুজা বিবি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রেক্সজনী পল্লী হাসপাতালে নিয়ে গেলে তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আধিকারিক বলছেন, প্রাথমিক তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শিগগিরই পুত্রবধূকে এ বিষয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_740.html

0 Comments