২৪শে ডিসেম্বর রাতে গির্জায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজনিয়া। সাথে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সেখানে গিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
এরপর ফিতা কেটে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সাথে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই যিশুর মূর্তিতে ফুল নিবেদন করেন। প্রার্থনার পর ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন দুজনে। তাঁদের এই প্রার্থনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল দল।
বড়দিনে কলকাতার চিড়িয়াখানা, মিউজিয়াম ও মিলেনিয়াম পার্কেও ভিড় লক্ষ্য করা যায়। শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটে বিপুল জনসমাগম হয়। তবে এ সময় প্রশাসনের পক্ষ থেকেও করোনা নিয়ে নতুন কোনও নির্দেশিকা জারি না করায় লোকজনের মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি। কলকাতায় বড়দিন উপলক্ষে মাদার হাউস অফ মিশনারিজ অফ চ্যারিটিতে প্রার্থনারও আয়োজন করা হয়।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_767.html
.jpg)
0 Comments