৩০শে ডিসেম্বর জোকা-তারতলা মেট্রো প্রকল্পের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন।
এইদিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলা বন্দে ভারত এক্সপ্রেস বেঙ্গলের উদ্বোধন সহ বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর প্রধানমন্ত্রী আইএনএস সুভাষে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির পুষ্পার্ঘ্য অর্পণ করে নমামি গঙ্গে যাবেন প্রধানমন্ত্রী।
এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এই গঙ্গা পরিষদের সভায় প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও দেখা যাবে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_27.html

0 Comments