ঠান্ডার থেকে বাংলায় বাড়ছে গরম। ১৮ বছরের রেকর্ড ভাঙা গরম রয়েছে এই ডিসেম্বরে।রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শীতের প্রভাব কম।
যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার থেকে তাপমাত্রা কমবে। ২৯ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকেই কলকাতা-সহ জেলাগুলিতে কুয়াশা ছিল। যার জেরে সড়ক পরিবহন ও রেল চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_896.html

0 Comments