বাংলায় আসছেন প্রধানমন্ত্রী



৩০ ডিসেম্বর নমামি গঙ্গে পরিষদে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারমধ্যে হচ্ছে রাজ্যেও বন্দে ভারত এক্সপ্রেসও চালু হবে। এক মাসের মধ্যে এটি হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বৈঠক।


 বন্দে ভারত এক্সপ্রেস  হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলবে এই ট্রেন।  বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়, তাহলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে সবচেয়ে কম সময়ে।  ভার্চুয়াল মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।


এর পাশাপাশি বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।  এই বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েটি মূলত রাজ্যের এই ছয়টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার মধ্য দিয়ে যাবে। এর পাশাপাশি জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রেল পরিষেবা উদ্বোধন করা হবে।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_899.html

Post a Comment

0 Comments