বাজী বিস্ফোরণে আহত ২ শিশু, তদন্তে পুলিশ

 


শুক্রবার বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত একডালা গ্রামে বাজী বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে দুজন শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত শিশুদের নাম রোহান শেখ ও সোহান শেখ। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।  সেখান থেকে তাদের বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে। 


    বিস্ফোরণটি কীসের কারণে হয়েছিল কিনা তা নিয়ে জল্পনা রয়েছে, তবে আহত শিশুদের একজনের মা দাবি করেছেন যে তাদের বাড়িতে বিয়ে রয়েছে।  বিয়েতে ব্যবহারের জন্য বাজী রাখা হয়েছিল। সেই বাজী ফেটে আহত হয় ওই দুই শিশু।  তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/12/blog-post_1156.html

Post a Comment

0 Comments