পাস্তা এমন একটি খাবার যা সহজে তৈরি করা যায় পাশাপাশি এটি সুস্বাদুও। চলুন জেনে নেই টমেটো গার্লিক পাস্তার রেসিপি-
রেসিপি :
এই সুস্বাদু পাস্তা রেসিপিটি তৈরি করতে প্রথমে পুরো গমের পাস্তা সামান্য লবন জলে সেদ্ধ করে, জল ঝরিয়ে নিন।
এবার চেরি টমেটো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। রসুনের কুঁচি থেঁতো করে নিন পারমেসান চিজ চটকে নিন। এই উপকরণগুলিকে বিভিন্ন পাত্রে রাখুন।
এবার একটি নন-স্টিক প্যান তেল গরম করে প্যানে কাটা চেরি টমেটো দিয়ে ৫ মিনিট ভেজে নিন। টমেটো সেদ্ধ হয়ে গেলে তাতে রসুন কুঁচি ও চিজ দিয়ে মেশান।
এছাড়াও মিশ্রণে লবণ এবং গোল মরিচ গুঁড়ো, কাটা ধনেপাতা দিয়ে একসাথে মেশান। এই মিশ্রণটি প্রায় ১০ মিনিটের হতে দিন যাতে টমেটোগুলি ভালভাবে সেদ্ধ হয়ে যায়। মিশ্রণটিতে সামান্য জল দিন। হয়ে গেলে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_823.html

0 Comments