মুখরোচক রাজমা চাট



শীতের সন্ধেয় রাজমা চাট খেলে মন চাঙ্গা হয়ে যাবে।  চলুন তবে রাজমা চাটের রেসিপি দেখে নেই-


 উপকরণ:


 ১ কাপ কাটা লাল রাজমা 

 ১টি ক্যাপসিকাম

 ১/৪কাপ সেদ্ধ ভুট্টা

 ১/৪চা চামচ গোল মরিচ

 ১ চা চামচ লেবুর রস

 ২টেবিল চামচ কাটা ধনে পাতা

 ১টি পেঁয়াজ

 ১ টি গাজর

 প্রয়োজন অনুযায়ী লবণ

 ১/৪চা চামচ চাট মসলা

 ১টি কাঁচা লংকা 


পদ্ধতি :

 সব সবজি কেটে এতে লবণ, কালো গোলমরিচ গুঁড়ো , চাট মসলা এবং লেবুর রস দিয়ে ভালভাবে মেশান। এবার এতে সেদ্ধ করা রাজমা, ভুট্টা দিয়ে ভালভাবে টস করুন। কাটা ধনে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।  



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/01/blog-post_2304.html

Post a Comment

0 Comments