মায়ের মৃতদেহ তিন দিন ধরে আগলে বসে ছিলেন মেয়ে। ঘটনাটি কলকাতার বেলেঘাটার বদন রাই লেনে। মৃতার নাম নমিতা ঘোষ, বয়স ৯০ বছর। ৬৪ বছরের মেয়ে মায়ের সাথেই থাকতেন। প্রথমে মায়ের মৃত্যুর খবর কেউ না জানালেও দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন।
পুলিশকে প্রতিবেশীরা খবর দিলে ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। তারা ঘরে ঢুকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। মেয়ে মানসিকভাবে সুস্থ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, ৯০ বছর বয়সী ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হয়তো বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_322.html

0 Comments