বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করল সিআইএসএফ



কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানরা ৬৫,০০০ মার্কিন ডলার এবং ১৯,০০০ কানাডিয়ান ডলার বাজেয়াপ্ত করেছে, যার ভারতীয় মুদ্রায় মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। এক যাত্রীর হাতে মোবাইল দেখে সন্দেহ হয় আধিকারিকদের। এরপর জিজ্ঞেসাবাদে মোবাইল ফোনের কভার খুলে উদ্ধার হয় এই বিদেশী মুদ্রা। এর পাশাপাশি  তিনজনকে গ্রেফতার করে সিআইএসএফ জওয়ানরা।গ্রেফতারকৃতদের নাম শফিকুল ইসলাম, মোহাম্মদ নাসিরুদ্দিন, ফিরোজ আলম। এরা প্রত্যেকেই বাংলাদেশি যাত্রী।


শফিকুল ইসলামের দুটি মোবাইলের কভার থেকে কাছ থেকে মার্কিন ডলার, যার এ দেশের আনুমানিক মূল্য ২৪লক্ষ ৬০ হাজার টাকা, মোহাম্মদ নাসির উদ্দিনের জ্যাকেটের ভেতর থেকে কানাডিয়ান ডলার যার  ভারতীয় মুদ্রায় তা ১১ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা আর ফিরোজ আলমের ব্যাগ তল্লাশি করে  মার্কিন ডলার যার ভারতীয় মূল্য ২৮ লক্ষ ৭০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়।


বিমানবন্দর সূত্রে জানা গেছে, আধিকারিকরা মঙ্গলবার ভোর ৫.৪৫ মিনিটে কলকাতা-ঢাকা ফ্লাইটটি তল্লাশি করছিলেন।  লাগেজ চেক করার সময়, বেরিয়ে আসে এই মুদ্রা। এখন এই তিন বাংলাদেশি যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে কাস্টমস আধিকারিকরা । কোথা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পেলে তাঁরা, আধিকারিক তা  জানার চেষ্টা করছেন।




 



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_241.html

Post a Comment

0 Comments