মিষ্টি খেতে ভালো লাগে। কিন্তু খেতে গেলেই মনে হয় ওজন বেড়ে যাবে। চিন্তা না করে বানিয়ে নিন রাগি চকলেট কেক। চলুন জেনে নেই রেসিপি-
উপকরণ :
বেকিং পাউডার, বেকিং সোডা, সুগার ফ্রি পেলেট, লবণ, ভ্যানিলা এসেন্স, দই, রাগি ময়দা এবং তেল
রেসিপি:
এই কেকটি তৈরি করতে একটি বাটিতে তাতে বেকিং পাউডার, বেকিং সোডা, সুগার ফ্রি পেলেট, লবণ, ভ্যানিলা এসেন্স দিয়ে দই মিশিয়ে নিন। হয়ে গেলে ১০ মিনিটের জন্য আলাদা করে রাখুন। আর ওভেন প্রিহিট করে নিন।
১০ মিনিট পর, কোকো পাউডারের সাথে রাগি ময়দা এবং তেল দিয়ে ভালভাবে মেশান। সামান্য জল দিয়ে কেকের ব্যাটার বানিয়ে নিন।
একটি কেকের টিন নিন এবং তাতে মাখন দিয়ে গ্রিজ করুন। পার্চমেন্ট পেপার দিয়ে লাইন করুন এবং কেক ব্যাটারটি গ্রীস করা কেকের টিনে ঢেলে দিন। এটি একটি প্রিহিটেড ওভেনে রাখুন এবং ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০-৪০ মিনিটের জন্য বেক করুন। হয়ে গেলে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/food-how-to-make-ragi-chocolate-cake-follow-these-steps.html

0 Comments