জলখাবার করুন শেজওয়ান পোহার সাথে



চাইনিজ স্টাইলে তৈরি করা যাক শেজওয়ান পোহা। এটি খেতে বেশ সুস্বাদু।  কয়েক মিনিটের মধ্যে তৈরি সেজওয়ান পোহা বানানোর রেসিপি জেনে নেওয়া যাক-


 উপাদান:

 ২কাপ চিঁড়ে (ভিজিয়ে রাখা)

 ১টি পেঁয়াজ

 রসুনের ৪ কোয়া

 ১/৪- কাপ ফ্রেঞ্চ বিনস  

১/৪- কাপ গাজর

 ১টি লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম 

 ৩ টেবিল চামচ রেড চিলি সস

 ১/৪ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো 

 ২চা চামচ তেল

 লবন


 পদ্ধতি:

 একটি প্যানে তেল গরম করুন এবং উচ্চ আঁচে রসুনটি সোনালি বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।

পেঁয়াজ দিয়ে ২ মিনিটের জন্য ভাজুন।

এবার  সব কাটা সবজি দিয়ে ৩মিনিটের জন্য ভেজে  শেজওয়ান সস এবং কালো গোল মরিচের গুঁড়ো দিয়ে ১মিনিটের জন্য হতে দিন।


এখন চিঁড়ে ও লবণ, রেড চিলি সস মিশিয়ে অল্প আঁচে ২ মিনিট হতে দিন। হয়ে গেলে আঁচ থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_40.html

Post a Comment

0 Comments