শনিবার কলকাতার ডি এল খান রোডে দ্রুত ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম মায়া রায় (৬১),বিদ্যাসাগর কলোনির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কলকাতা পুরসভার এই ডাম্পারটি মহিলার দেহ প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।
ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেসময় রেসকোর্সের দিকে যাওয়া ওই ডাম্পারটি।
এক স্থানীয় বাসিন্দা জানান, "ডাম্পারটি অতি দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তার মুখে পড়ে যান ওই ভদ্রমহিলা। তাঁকে টেনে হিঁচড়ে বেশ কিছুটা রাস্তা নিয়ে যায়।"
এই ঘটনার তীব্র কটাক্ষ করেছেন এলাকার লোকেরা। তাঁদের একজন বললেন, "দ্রুত গতিতে ধেয়ে আসছিল ডাম্পারটি। অনেক সময় দেখা যায় গাড়িগুলি সিগন্যাল মানছে না। তবুও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় না।" সাধারণ মানুষেরা রাস্তায় কতটা সেফ সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন ।
স্থানীয় এলাকায় কিছুক্ষণ অবরোধ চলে ফলে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয়। এতে অসুবিধায় পড়ে সাধারণ মানুষকে।এরপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখবে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগেরও গুরুত্ব দেওয়া হবে। এই ঘটনায় স্থানীয় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
দুর্ঘটনার সময় ডাম্পারটির গতি সম্পর্কে তদন্ত করবে করবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, মায়া রায়ের স্বামী একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। মহিলার এই আকস্মিক মৃত্যুতে মর্মাহত তাঁর পরিবার।
উল্লেখ্য, পথ দুর্ঘটনা ভবিষ্যতে আর যাতে না হয় তার জন্য যথোচিত পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।
হেলমেট পরা নিয়ে সতর্কবার্তা, সিট বেল্ট আটকানো, জোরে বাইক বা গাড়ি না চালানো, সিগন্যাল মেনে চলা সহ ট্রাফিক আইন নিয়ে প্রচার চলছেই।এরপর সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার পেজের মাধ্যমে ডিজিটাল প্রচারের উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_4208.html

0 Comments