এবার সরকারী চাকরিতে স্থান তৃতীয় লিঙ্গের



সরকারী চাকরি করার সকলের ইচ্ছে থাকে। এবার তৃতীয় লিঙ্গরাও সেই সুযোগ পাবে।রাজ্য সচিবালয় সূত্রের খবর, কর্মক্ষেত্রে সমান সুযোগের নীতিতে তৃতীয় লিঙ্গের লোকদের নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।


কর্ণাটক সহ কিছু রাজ্য ইতিমধ্যেই তৃতীয় লিঙ্গের জন্য সরকারি চাকরিতে আসন সংরক্ষিত করেছে।  বাংলায়ও সরকারি চাকরিতে তৃতীয় লিঙ্গের লোকদের সুযোগ দেওয়ার দাবি উঠেছে।  অপ্রকাশিত সূত্র অনুসারে, রাজ্য সরকার সংরক্ষণের সরাসরি পথে না গেলেও কর্মক্ষেত্রে সমান সুযোগের নীতিতে তৃতীয় লিঙ্গের লোকদের নিয়োগের অনুমোদন দিয়েছে।


নতুন নিয়ম অনুযায়ী, সাব-ইন্সপেক্টর পদে আবেদনকারীর বয়স হতে হবে ২০ বছরের বেশি এবং ২৭ বছরের কম।  তফসিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমায় পাঁচ বছর এবং ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য তিন বছরের শিথিলতা থাকবে।  এই চাকরিতে শারীরিক উচ্চতা ও ওজনও ঠিক করেছে রাজ্য সরকার।  শারীরিক যোগ্যতা পরীক্ষায় পুরুষ আবেদনকারীদের ৮০০ মিটার ৩ মিনিটে, মহিলাদের ৪০০ মিটার ২ মিনিটে এবং তৃতীয় লিঙ্গের জন্য ১ মিনিট ৪০ সেকেন্ডে ৪০০ মিটার করতে হবে।


নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লিঙ্গ পরিচয়পত্রের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে।  আবেদনকারী আবেদনের ৬০ দিনের মধ্যে যাচাইকরণের পর সেই পরিচয়পত্রটি পাবেন।  




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/02/blog-post_829.html

Post a Comment

0 Comments