অবৈধ বালি উত্তোলন, নিহত ৩



মাটিগাড়ায় সোমবার সকালে নদী থেকে বালি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।স্থানীয় সূত্রে খবর, বালাসন নদী থেকে বালু তোলার সময় এ ঘটনা ঘটে।  নিহত তিনজনের মধ্যে দুজন নাবালক।  মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায়ই বেআইনি বালি তোলার অভিযোগ উঠেছে। 


মৃতদের নাম রোহিত সাহানি (১৫), শ্যামল সাহানি (১৫) এবং মনু কুমার (২০)৷  তাদের মধ্যে রোহিত বিহারের সীতামারহির বাসিন্দা।  শিলিগুড়িতে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। তদন্ত করছে পুলিশ।


নিহতের স্বজন সূত্রে জানা গেছে,  নদী থেকে বালি তুলে বালির পাহাড়ের মতো স্তূপ করা হয়।  সেই উঁচু ঢিবি থেকে বালি কাটতে গিয়ে হঠাৎ ওপর থেকে একটা বেলেপাথর নিচে পড়ে আর ঘটনাস্থলেই সবাই মারা যায়।  রোহিতের আত্মীয় গণেশ সাহনি বলেন, “রাত ২টা থেকে বালি কাটার কাজ চলছিল।  নাবালকদের সেখানে যেতে দেওয়া হলেও তারা শোনেনি।  বালুর ঘাট এখন বন্ধ।"




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/blog-post_187.html

Post a Comment

0 Comments