রঙের উৎসবের মাঝেই শহরে বিধ্বংসী আগুন লেগে পুড়ে ছাই প্রায় দশটি দোকান। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরে।
আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন। এই ভয়াবহ অগ্নিকান্ড কীভাবে লাগলো এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলের হয়েছে ধুপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীর কর্মীরা।
আগুন লাগার ঘটনায় বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা একটি পেঁয়াজের গোডাউনে আগুন লেগে যায় চার জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্তে রয়েছে ধুপগুড়ি থানার পুলিশ।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/10 shops-burnt-to-ashes-in-the-devastating-fire.html

0 Comments