হোলির স্পেশাল ভাং মশলা চা



হোলিতে ভাঙ খাওয়া হয়। ঠান্ডাই করে বা চা বানিয়ে। হোলি খেলতে খেলতে এটা পান করতে ভালো লাগবে। আজ চলুন জেনে নেই ভাঙের মশলা চা বানানোর পদ্ধতি-


 প্রয়োজনীয় উপকরণ:

 আধ চা চামচ ভাঙ পাউডার 

 ২ চা চামচ চা পাতা

 ২ কাপ জল

 ৪ কাপ দুধ

১/৪ কাপ চিনি

 ১ ইঞ্চি দারুচিনি কাঠি

 ৬টি লবঙ্গ

 ৬টি এলাচ

 ৬টি গোল মরিচ

 ১ চা চামচ আদা

১/৪ কাপ ক্রিম


 পদ্ধতি :

 ভাং মসলা চা বানাতে প্রথমে একটি প্যান নিয়ে এতে ভাঙ পাউডার, জল , দুধ, চিনি, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আদা দিয়ে ভালো করে ফুটতে দিন। ১৫-২০ মিনিট পর গ্যাস বন্ধ করে চা ঠান্ডা হতে ছেড়ে দিন।


 এরপর পাত্রে চা বের করে কিছুক্ষণ ঢেকে রাখুন।

 তারপর এতে এক কাপে ক্রিম দিয়ে চা ঢেলে দিন। ভাং মশলা চা প্রস্তুত। মাইক্রোওয়েভে গরম করে গরম গরম পরিবেশন করুন।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/blog-post_158.html

Post a Comment

0 Comments