মজাদার ক্রিস্পি ভেন্ডি



ভেন্ডি আমরা সাধারণত এমনই ভাজা বা ঝোল, বা পোস্ত দিয়ে খেয়ে থাকি। কিন্তু আজ জেনে নেবো ক্রিস্পি ভেন্ডি রেসিপি। চলুন জেনে নেই-


পদ্ধতি :

 তাজা এবং নরম ভেন্ডি জলে ধুয়ে শুকিয়ে নিন। এবার ভেন্ডি ও ছুরিতে এক চা চামচ তেল লাগিয়ে বোঁটা কেটে, অর্ধেক করে, লম্বা লম্বা সরু সরু করে কেটে নিন। বীজ গুলো ফেলে দিন। 

 

  উপকরণ:

  বেসন এবং চালের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমচুর গুঁড়ো,জিরে গুঁড়ো , চাট মসলা, ধনে গুঁড়ো, পরিশোধিত তেল, লবণ, জল, 

 

পদ্ধতি :


এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে  রান্নার তেল দিয়ে ভেতরের ঝুড়িতে স্প্রে বা ব্রাশ করে নিন।


 ম্যারিনেড করতে বেসনে লবণ আর সব মশলা,  ভেন্ডি, এক টেবিল চামচ জল এবং ২ টেবিল চামচ তেল দিয়ে ভাল করে মেশান।


এবার এয়ার ফ্রায়ারের ঝুড়িতে একটি একক স্তরে এই ভেন্ডি দিয়ে ২০ মিনিটের জন্য এয়ার ফ্রাই করুন। কিছুক্ষন পর ভালো করে উল্টে দিন। এয়ার ফ্রায়ার চলাকালীন ২-৩ বার ঝুড়িটিকে নাড়ান। হয়ে গেলে পরিবেশন করুন।




from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/03/blog-post_513.html

Post a Comment

0 Comments