বাড়িতে লেবু সবসময় রস বের করে খোসা ফেলে দেওয়া হয়। আমরা আসলে মনে করি এর খোসা দিয়ে কী কাজ হবে? কিন্তু তানা, এর খোসাও কাজের। আচার তৈরিতে এই লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এই খোসা দিয়ে তৈরি আচার খুবই সুস্বাদু এবং এটি শরীরেরও উপকার করে। চলুন জেনে নেই কীভাবে বানানো যাবে খোসার আচার-
আচারের উপকরণ:
লেবুর আচার তৈরি করতে প্রথমে কমপক্ষে ৩০০ গ্রাম লেবুর খোসা নিতে হবে। এতে আধ চা চামচ কালো লবণ দিন, স্বাদ অনুযায়ী সাদা লবণ দিন, এক চা চামচ লাল লংকা গুঁড়ো দিন, এক চা চামচ গোল মরিচের গুঁড়ো দিন। তারপর এক চামচ গরম মসলা ও এক চামচ ধনে গুঁড়ো দিন।
এই সবগুলো ভালোভাবে মিশে গেলে ওপরে আধ কাপ তেল ঢেলে আবারও মেশান এবং কয়েকদিন রেখে দিন। কয়েকদিন পর তৈরি হয়ে যাবে সুস্বাদু আচার।
পদ্ধতি :
লেবু ছেঁকে নেওয়ার পর এর খোসা সংগ্রহ করুন। এরপর জলে লেবুর খোসা ঘষে পরিষ্কার করে নিন। তারপর খোসাগুলোকে ২ মিনিট জলে ভিজিয়ে রাখুন যাতে নরম হয়ে যায়। লম্বা টুকরো করে কেটে নিন।
এবার একটি পাত্রে সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মশলাটি লেবুর খোসায় ভাল করে ভরে নিন, তারপর উপরে তেল দিন এবং ভাল করে মেশান।
এবার এই আচারের বাটিটি ওভেনে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এর পরে, আচারটি বের করে নিন এবং ঠান্ডা হওয়ার পরে, এটি একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2023/04/Lemon-pickle.html

0 Comments