মিষ্টি প্রেমীদের জন্য রইলো বালুশাহী



 বালুশাহী একটি বিখ্যাত মিষ্টি।  বালুশাহীকে অনেকে খুরমা এবং খাস্তা নামেও পরিচিত।বালুশাহী একটি অনেক পুরনো মিষ্টি।   তো চলুন দেখে নেই বালুশাহী বানানোর রেসিপি 


 উপাদান:

    ময়দা - ২ কাপ 

     বেকিং পাউডার - ১/২চা চামচ

     ঘি - ১/২ কাপ 

     চিনি - ২ কাপ 

     পেস্তা - ২ চা চামচ 

     এলাচ- ১ চা চামচ

     জাফরান - ৫-৬ দানা

     জল - ২ কাপ

     

 পদ্ধতি :

     প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে বেকিং পাউডার, ঘি মেশান তারপর এতে সামান্য জল জল দিয়ে মেখে ফেলুন। এবার প্যানে চিনি এবং জল শিরা বানিয়ে নিন।   চিনির সিরাপ ঘন হয়ে গেলে নামিয়ে নিন।


 তারপর মাখা ময়দা মেখে বল বানিয়ে নিয়ে হালকা হাতে গোল করে মাঝ দিয়ে চেপে একটি গর্ত তৈরি করুন।


এবার গ্যাসে ঘি গরম করে তেল দিন তেল একটু গরম হয়ে গেলে তাতে বল গুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন।


 তারপর এটি শিরায় ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন। আমাদের বালুশাহী প্রস্তুত।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Balushahi-remained-for sweet- lovers.html

Post a Comment

0 Comments