আজ কাল লোকেরা এতই ব্যস্ত যে খাবার খাওয়ার সময় পায়না তৈরি করা তো দূরের কথা। তবে আমরা একটি দ্রুত খাবার তৈরি করতে চাই যা সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্যও উপকারী। ঝটপট রান্না করতে হলে বানিয়ে ফেলুন টমেটো রাইস।দেখে নিন রেসিপি
উপাদান:
ভাত: ২ কাপ
তেল: ৩-৪ চা চামচ
সর্ষে : ১ চা চামচ
জিরে :১ চা চামচ
ছোলার ডাল: ১ চা চামচ
মেথি: ১/৪ চা চামচ
দারুচিনি : ১ ইঞ্চি
কারি পাতা: ১০-১২
কাজু: ৫-৬টি
পেঁয়াজ কাটা: ১টি
কাঁচা লঙ্কা : ২টি
টমেটো: ২টি (কাটা)
আদা রসুনের পেস্ট : ১ চা চামচ
হলুদ: ১/৪ চা চামচ
কাশ্মীরি লাল লঙ্কা : ১/২ চা চামচ
ধনে গুঁড়ো : ১/২চা চামচ
লবণ: ১/২ চা চামচ (স্বাদ অনুযায়ী)
পুদিনা পাতা
ধনে পাতা:
রেসিপি:
প্রথমে প্যান গরম করে তাতে তেল দিন।
তারপর সর্ষে, জিরে, ফোড়ন দিয়ে একে একে মেথি, ছোলার ডাল, চিনি, লবঙ্গ, কারিপাতা, কাঁচা লঙ্কা, কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ ভাজুন।
এতে পেঁয়াজ দিন এবং বাদামী হওয়া পর্যন্ত রান্না করুন।তারপর এতে টমেটো দিন এবং কম আঁচে ভেজে এতে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো , লঙ্কা গুঁড়ো , ধনে গুঁড়ো এবং লবণ দিন।
এবার এতে পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালো করে নেড়ে নিয়ে, ধনে পাতা কুচি দিয়ে মেশান
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/04/Tasty Tomato- Rice.html

0 Comments