স্বাদে দারুন চিলি পনির



পনির খেতে পছন্দ করে না, এমন লোক খুঁজলে খুব কমই দেখা যাবে। তারওপর যদি পনিরের ভিন্ন পদের হয়। তেমনই আলাদা স্বাদের হল চিলি পনির ।  চলুন দেখা যাক রেসিপি


  উপাদান:

     পনির: ২৫০ গ্রাম

     পেঁয়াজ: ১টি 

      কাঁচা লঙ্কা : ৪টি 

     ক্যাপসিকাম: ১টি 

       পেঁয়াজ: ২টি

     আদা রসুন পেস্ট: ২ চা চামচ

    ময়দা: ৫০ গ্রাম

     কর্ন ফ্লাওয়ার: ২ চা চামচ

     চিলি সস: ১ চা চামচ

     টমেটো সস: ১ চা চামচ

     সয়া সস: ১ চা চামচ

     গোল মরিচ গুঁড়ো : ১/২ চা চামচ

     তেল :৫০ গ্রাম

     লবণ : ১/২ চা চামচ

     হলুদ : ১/২চা চামচ

     গরম মসলা : ১ চা চামচ


রেসিপি:-


     প্রথমে একটি পাত্রে ময়দা, লঙ্কা এবং লবণ মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন। এবার এতে পনির মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর একটি প্যানে কিছু তেল নিয়ে তাতে পনির ভেজে নিন। তারপর একটি পাত্রে বের করে নিন।


  তারপর ওই তেলে পেঁয়াজ, লঙ্কা এবং ক্যাপসিকাম ভেজে নিন। কিছুক্ষণ ভাজার পর সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে ভাজুন।


 তারপর এতে কিছু জল দিয়ে বাকি থাকা পনির গ্রেভি দিয়ে কিছুক্ষণ কষে নিন, তারপর এতে পনির দিয়ে কিছুক্ষণ রান্না করুন। চিলি পনির রেডি।



from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/blog-post_79.html

Post a Comment

0 Comments