আপেল স্বাস্থ্যের জন্য যেমন ভালো। তেমনই পূজোতেও আপেল ব্যবহার করে হয়। তবে সব সময় সাধারণ ভাবে না খেয়ে একটু অন্য স্বাদে খেলে সকলের ভালো লাগবে। আপেলের ক্ষীর খুবই বানিয়ে জলখাবার খেতে পারেন।
তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপেলের ক্ষীর বানানো যাবে?
উপাদান :
আপেল: ২
দুধ: ১ লিটার
চিনি: ১৫০ গ্রাম
বাদাম: ১০-১২
কাজু: ৫-৬
জাফরান
পেস্তা: ৫-৬
কিশমিশ: ১০-১৫
এলাচ গুঁড়ো : ৩-৪টি
পদ্ধতি:
প্রথমে দুধ ঘন করে নিতে হবে। এবার আপেলের খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার প্যান গরম করে তাতে ঘি দিয়ে আপেল ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে চিনি দিয়ে কম আঁচে ভাজুন।
দুধ ভালো ঘন হয়ে এলে তাতে আপেল দিয়ে মেশান। তারপর কাজু, বাদাম এবং জাফরান পেস্তা দিয়ে নাড়তে হবে। হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
ঠাণ্ডা করে কিছুক্ষণ রেখে তারপর তাতে কিছু কাজুবাদাম, পেস্তা এবং জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
from Breaking Bangla |breakingbangla.com | Only breaking | Breaking Bengali News Portal From Kolkata | https://www.breakingbangla.com/2022/05/Breakfast apple-milk.html

0 Comments